জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনটি জানিয়েছে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর সহ সভাপতি ও আমাদের প্রিয় সহকর্মী শামস সুমন আজ সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।শামস সুমনের জানাজার বিষয়ে সংগঠনটি জানিয়েছে, জানাজা বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নিশ্চিত করেছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকা শামস সুমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, ইমপ্রেস টেলিফিল্মের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানান, সুমনের স্ত্রী-পরিবার দেশের বাইরে থাকে। বিকেলের দিকে সুমন তার অফিস কলিগদের ফোন করে শরীর খারাপ লাগার কথা জানান।

অফিস থেকে লোকজন তার সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে তাকে অসুস্থ দেখতে পান। সবাই মিলে সুমনকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়। শারীরিক পরীক্ষা চলাকালেই মারা যান সুমন।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন।শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতিকালে টেলিভিশন নাটকে দেখা যায়নি তাকে।
অভিনেতা শামস সুমন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। তুখোড় এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য।

২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ শিরোনামে একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেন শামস সুমন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো- মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা। সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক,মঙ্গলবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনটি জানিয়েছে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর সহ সভাপতি ও আমাদের প্রিয় সহকর্মী শামস সুমন আজ সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।শামস সুমনের জানাজার বিষয়ে সংগঠনটি জানিয়েছে, জানাজা বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নিশ্চিত করেছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকা শামস সুমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, ইমপ্রেস টেলিফিল্মের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানান, সুমনের স্ত্রী-পরিবার দেশের বাইরে থাকে। বিকেলের দিকে সুমন তার অফিস কলিগদের ফোন করে শরীর খারাপ লাগার কথা জানান।

অফিস থেকে লোকজন তার সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে তাকে অসুস্থ দেখতে পান। সবাই মিলে সুমনকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়। শারীরিক পরীক্ষা চলাকালেই মারা যান সুমন।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন।শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতিকালে টেলিভিশন নাটকে দেখা যায়নি তাকে।
অভিনেতা শামস সুমন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। তুখোড় এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য।

২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ শিরোনামে একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেন শামস সুমন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো- মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা। সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক,মঙ্গলবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO