দিনাজপুরে নানা-নানী ও বড় খালার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর জেলা শহরের শেখ ফরিদ কবরস্থানে যান তিনি। সেখানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার এবং বড় খালা খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।এ সময় সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর,সোমবার ১৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















