কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, নিহত রাকিবুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।
ঢাকা,রোববার ১৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















