স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণ-রুপার দাম কমানো হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন বাজুস স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দুই হাজার ছয়শ ৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬২ হাজার দুইশ ৬৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দুই হাজার পাঁচশ সাত টাকা কমিয়ে দুই লাখ ৫০ হাজার তিনশ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ১৪ হাজার ছয়শ ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দুই হাজার একশ ৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার সাতশ ৮৫ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৫ হাজার সাতশ ৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুইশ ৩৩ টাকা কমিয়ে চার হাজার নয়শ ৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম একশ ৭৫ টাকা কমিয়ে তিন হাজার সাতশ ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,শনিবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















