ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা (এমপি)।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ভাষণ দেয়া শুরু করলে তারা প্ল্যাকার্ড দেখিয়ে বের হয়ে যান।প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।এর মধ্যে দিয়েই রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ওঠে দাঁড়ান। আর বিরোধীরা বসে পড়েন। তখনও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে হইচই করতে থাকেন।
ঢাকা,বৃহস্পতিবার ১২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















