নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর আমেনা হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। দীর্ঘ তদন্ত ও সাঁড়াশি অভিযানের পর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ভিকটিমের সৎ পিতাসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জন আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
তদন্তে জানা যায়, ভিকটিম আমেনার সাথে আসামি নূর মোহাম্মদ ওরফে নুরার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। অন্যদিকে, হত্যার ১০-১২ দিন আগে (১০ ফেব্রুয়ারি, ২০২৬) আসামি হযরত আলীর বাড়িতে হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার কর্তৃক আমেনা দলবদ্ধ ধর্ষণের শিকার হন।
ভিকটিমের কথিত ‘অসামাজিক কর্মকাণ্ডে’র অজুহাতে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তার সৎ পিতা আশরাফ আলী। গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ রাতে এক সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে আমেনাকে হত্যা করেন তিনি। পুলিশের কাছে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আশরাফ আলী জানান, সামাজিক মর্যাদাহানির ভয়েই তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
আমেনা হত্যাকাণ্ড ও এর সাথে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৯ জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন:
মোঃ আশরাফ আলী (৪০) [মূল হত্যাকারী ও সৎ পিতা] (শেরপুর জেলার নালিতাবাড়ীর বাসিন্দা, বর্তমানে কোতয়ালীরচর দড়িকান্দি)নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) (মাধবদীর কোতয়ালীরচর)।হযরত আলী (৪০) (কোতয়ালীরচর মাদুর বাড়ী)।এবাদুল্লাহ (৪০) (কোতয়ালীরচর মাধবদী পৌরসভা)।গাফফার (৩৭) (কোতয়ালীরচর)।
আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫) (কোতয়ালীরচর বাঘের বাড়ী)।মোঃ ইমরান দেওয়ান (৩২) (কোতয়ালীরচর)।মোঃ আইয়ুব (৩০) (কোতয়ালীরচর বিলপাড়)।ইছাহাক ওরফে ইছা (৪০) (কোতয়ালীরচর দেওয়ান বাড়ী)।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তদন্ত শুরু হয়। গত ০৬/০৩/২০২৬ তারিখে মূল অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে প্রেমিক নূরাকে গাজীপুরের মাওনা এবং হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়।
মাধবদী থানার মামলা নং-২৫, তারিখ-২৬/০২/২০২৬খ্রি.। ধারা: ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-২০০৩) এর ৭/৯(৩)৩০ সহ দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারা।
নরসিংদী জেলা পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ০৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















