কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের অভিনব বিদায়

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শহর প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজমকে অভিনব বিদায় দিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এ শিক্ষক আজ মঙ্গলবার অবসরে গেলেন। প্রিয় শিক্ষককে বিদায় স্মরণীয় করে রাখতে রাজসিক বিদায় দিলেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণের উপস্থিতিতে জাকজমকপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল, ক্রেষ্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের পক্ষে সম্মাননা স্মারক, উপহারও দেয়া হয়। পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রিয় স্যার মোঃ গোলাম
আজমকে শিক্ষার্থীরা অশ্রুভরা চোখে বাড়িতে পৌছে দিয়ে বিদায় দেন। বিদায় বেলায় বিদ্যালয় চত্বর হয়ে উঠে আবেঘন পরিবেশ। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী অনেকে অশ্রুসজল নয়নে তাকে বিদায় জানান।
স্মৃতিচারণ বক্তব্য দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন। ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম চাকুরী জীবনে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে তিনি ১৯৯৬ সালে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই বিদ্যালয়ের ২০০৯ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সাথে শিক্ষকতা করেছেন।
বিদায়ী প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম বলেন, বিদ্যালয়টি আমার পরিবার ছিল।
আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালবেসেছি বিদ্যালয়কে। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকদের শ্রদ্ধা, সম্মান, ভালবাসা আমার বড় প্রাপ্তি। আমি গর্ববোধ করার পাশাপাশি আবেগে আপ্লুত।
সংবধর্না অনুষ্ঠানটি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুকুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্ধসঢ়;, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, শিক্ষক কামরুল হোসেন কাজল, আজিজুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আজহারুল ইসলাম প্রমুখ।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,মঙ্গলবার ০৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের অভিনব বিদায়

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শহর প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজমকে অভিনব বিদায় দিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এ শিক্ষক আজ মঙ্গলবার অবসরে গেলেন। প্রিয় শিক্ষককে বিদায় স্মরণীয় করে রাখতে রাজসিক বিদায় দিলেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণের উপস্থিতিতে জাকজমকপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল, ক্রেষ্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের পক্ষে সম্মাননা স্মারক, উপহারও দেয়া হয়। পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রিয় স্যার মোঃ গোলাম
আজমকে শিক্ষার্থীরা অশ্রুভরা চোখে বাড়িতে পৌছে দিয়ে বিদায় দেন। বিদায় বেলায় বিদ্যালয় চত্বর হয়ে উঠে আবেঘন পরিবেশ। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী অনেকে অশ্রুসজল নয়নে তাকে বিদায় জানান।
স্মৃতিচারণ বক্তব্য দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন। ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম চাকুরী জীবনে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে তিনি ১৯৯৬ সালে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। একই বিদ্যালয়ের ২০০৯ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সাথে শিক্ষকতা করেছেন।
বিদায়ী প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম বলেন, বিদ্যালয়টি আমার পরিবার ছিল।
আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালবেসেছি বিদ্যালয়কে। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকদের শ্রদ্ধা, সম্মান, ভালবাসা আমার বড় প্রাপ্তি। আমি গর্ববোধ করার পাশাপাশি আবেগে আপ্লুত।
সংবধর্না অনুষ্ঠানটি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুকুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্ধসঢ়;, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, শিক্ষক কামরুল হোসেন কাজল, আজিজুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আজহারুল ইসলাম প্রমুখ।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,মঙ্গলবার ০৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO