ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. তালেবুর রহমান বাংলানিউজকে বলেন, ডিএমপি কমিশনার পদে নতুন কেউ আসা না পর্যন্ত ওনাকেই ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের জন্য চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















