ফুলবাড়ীতে তীব্র সার সংকট॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ কৃষকরা প্রায় প্রতি বছরই চাহিদার তুলনায় পর্যন্ত মজুত না থাকার অজুহাতে বিভিন্ন সময়ে সার
ডিলারদের দাম বৃদ্ধিতে বিপাকে পড়ে। বাংলাদেশের কৃষিজ পণ্য উৎপাদনে কৃষকদের সবচেয়ে বেশি সার সমস্যার সম্মুখীন হতে হয়। যার প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়ে। বিশেষ করে ডিএপি সার পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো কৃষক। সময়মতো সার না পাওয়ায় অনেকেই জমিতে সঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না, ফলে সম্ভাব্য ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শিবনগর ইউপির কৃষক সাইফুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছিনা। অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে
সার ক্রয় করতে হচ্ছে। তিনি আরও জানান, বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে সার না পেলে ধানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
ফুলবাড়ীতে বিসিআইসি’র সারের ডিলার রয়েছে ১০ জন। মেসার্স সুদর্শন পালিত, মেসার্স অচিন পালিত, মেসাস চৌধুরী এন্টারপ্রাইজ, মেসাস ইসলাম ট্রেডার্স, মেসাস শহিল ইসলাম এন্ড ব্রাদার্স, মেসাস লুৎফর ট্রেডার্স, মেসাস সোনার বাংলা ট্রেডার্স, মেসাস সমীর কুমার মল্লিক, মেসাস
পরিতোষ কুমার মল্লিক ও মেসাস এমআর ট্রেডার্স। প্রত্যেক ডিলার সরকারি বরাদকৃত সার বিক্রি করেন। সার ডিলাররা বলছেন আমদানিকৃত সার সঠিক সময়ে না আসায় কৃষক সার সংকটে
পড়েছে।
ফুলবাড়ী উপজেলার সার ডিলার চৌধুরী এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মোঃ আব্দুল হামিদ চৌধুরী সাংবাদিকে জানান, উপর থেকে সারের সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী সার দিতে পারছেন না।

তবে কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সার সরবরাহের ব্যবস্থা করছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সার ব্যবসায়ী মেসার্স এমআর ট্রেডার্সকে অনিয়মের কারণে ভ্রমাম্যান আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষকদের স্বার্থে দ্রুত সার সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন কৃষক ও স্থানীয় সচেতন মহল।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ২২ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে তীব্র সার সংকট॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ কৃষকরা প্রায় প্রতি বছরই চাহিদার তুলনায় পর্যন্ত মজুত না থাকার অজুহাতে বিভিন্ন সময়ে সার
ডিলারদের দাম বৃদ্ধিতে বিপাকে পড়ে। বাংলাদেশের কৃষিজ পণ্য উৎপাদনে কৃষকদের সবচেয়ে বেশি সার সমস্যার সম্মুখীন হতে হয়। যার প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়ে। বিশেষ করে ডিএপি সার পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো কৃষক। সময়মতো সার না পাওয়ায় অনেকেই জমিতে সঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না, ফলে সম্ভাব্য ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শিবনগর ইউপির কৃষক সাইফুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছিনা। অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে
সার ক্রয় করতে হচ্ছে। তিনি আরও জানান, বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে সার না পেলে ধানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
ফুলবাড়ীতে বিসিআইসি’র সারের ডিলার রয়েছে ১০ জন। মেসার্স সুদর্শন পালিত, মেসার্স অচিন পালিত, মেসাস চৌধুরী এন্টারপ্রাইজ, মেসাস ইসলাম ট্রেডার্স, মেসাস শহিল ইসলাম এন্ড ব্রাদার্স, মেসাস লুৎফর ট্রেডার্স, মেসাস সোনার বাংলা ট্রেডার্স, মেসাস সমীর কুমার মল্লিক, মেসাস
পরিতোষ কুমার মল্লিক ও মেসাস এমআর ট্রেডার্স। প্রত্যেক ডিলার সরকারি বরাদকৃত সার বিক্রি করেন। সার ডিলাররা বলছেন আমদানিকৃত সার সঠিক সময়ে না আসায় কৃষক সার সংকটে
পড়েছে।
ফুলবাড়ী উপজেলার সার ডিলার চৌধুরী এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মোঃ আব্দুল হামিদ চৌধুরী সাংবাদিকে জানান, উপর থেকে সারের সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী সার দিতে পারছেন না।

তবে কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সার সরবরাহের ব্যবস্থা করছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সার ব্যবসায়ী মেসার্স এমআর ট্রেডার্সকে অনিয়মের কারণে ভ্রমাম্যান আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষকদের স্বার্থে দ্রুত সার সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন কৃষক ও স্থানীয় সচেতন মহল।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ২২ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO