জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন:সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার

আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে পুনরায় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে ৪ জন নায়েবে আমির ও ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চ্যুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ভার্চ্যুয়াল বৈঠক হলেও নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে এতে অংশ নেন। জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন এবং তাদের শপথবাক্য পাঠ করান।

জামায়াতের নতুন এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

এর আগে গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির নির্বাচনের তিন মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করল দলটি।
নতুন কমিটিতে কে কোন পদে

কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন। তারা হলেন-এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সেক্রেটারি জেনারেল পদে বহাল রয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন-মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন-এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) ও ড. মোহাম্মদ রেজাউল করিম।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ ও ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য রয়েছেন ১৭ জন।

এছাড়া ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মাওলানা এটিএম মাছুম। কমিশনের অন্য সদস্যরা হলেন-অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
সাংগঠনিক কাজে গতি আনতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি ভাগে বিভক্ত করে অঞ্চল পরিচালক নিয়োগ দিয়েছে জামায়াত। তারা হলেন-রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়ায় এটিএম আজহারুল ইসলাম, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোরে মো. মোবারক হোসাইন, খুলনায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশালে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, ময়মনসিংহে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে ড. হামিদুর রহমান আযাদ, সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে মাওলানা এটিএম মাছুম এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।
ঢাকা,শুক্রবার ২০ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন:সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার

আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে পুনরায় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে ৪ জন নায়েবে আমির ও ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চ্যুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ভার্চ্যুয়াল বৈঠক হলেও নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে এতে অংশ নেন। জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন এবং তাদের শপথবাক্য পাঠ করান।

জামায়াতের নতুন এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

এর আগে গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির নির্বাচনের তিন মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করল দলটি।
নতুন কমিটিতে কে কোন পদে

কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন। তারা হলেন-এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সেক্রেটারি জেনারেল পদে বহাল রয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন-মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন-এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) ও ড. মোহাম্মদ রেজাউল করিম।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ ও ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য রয়েছেন ১৭ জন।

এছাড়া ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মাওলানা এটিএম মাছুম। কমিশনের অন্য সদস্যরা হলেন-অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
সাংগঠনিক কাজে গতি আনতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি ভাগে বিভক্ত করে অঞ্চল পরিচালক নিয়োগ দিয়েছে জামায়াত। তারা হলেন-রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়ায় এটিএম আজহারুল ইসলাম, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোরে মো. মোবারক হোসাইন, খুলনায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশালে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, ময়মনসিংহে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে ড. হামিদুর রহমান আযাদ, সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে মাওলানা এটিএম মাছুম এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।
ঢাকা,শুক্রবার ২০ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO