আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রোজা শুরু হবে।
বুধবার (১৮ ফেব্রুয়রি) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।তিনি জানান, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
ঢাকা,বুধবার ১৮ ফেব্রুয়রি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















