সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়।সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হৃদরোগ, ব্রেনসহ নানান ধরনের অসুখে আক্রান্ত ছিলেন রমেশ চন্দ্র সেন। জেলা কারাগারের ভেতরেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
দিনাজপুর,শনিবার ৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















