সিলেটের মাটিতে পা রেখে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুর রিয়ার এডমিরাল এম এ খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
এদিন বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা,বুধবার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের মাটিতে পা রেখে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুর রিয়ার এডমিরাল এম এ খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
এদিন বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা,বুধবার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO