রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার একটি জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আধা ঘণ্টার চেষ্টায় চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে নাজিরাবাজারের ওই কারখানায় আগুন লাগে। পরে সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাজিরাবাজার এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা,শনিবার ১৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















