দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬১৫ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (১৪ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৩৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,বুধবার ১৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















