মিয়ানমার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে।বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে ওই এলাকায় সড়ক অবরোধ করেছে জনতা। রোববার (১১ জানুয়ারি) ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক সংঘর্ষের সময় ছোড়া গুলিতে ওই কিশোরী নিহত হয়। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তে ঘটনাটির পর ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম সকালে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।
ঘটনাটির প্রতিবাদে রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করেছে জনতা। সেখানে সেনাবাহিনী, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন টিম কাজ করছে।
তাদের দাবি, রোহিঙ্গা সমস্যা ও সরকারিভাবে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হোক।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি চলে আসছিল। দেশটির রাখাইন প্রদেশে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।
টেকনাফ,রোববার ১১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















