ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) শুনানি নিয়ে জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিয়েছিলেন। সেখানে দুজন ভোটারের সমর্থন নিয়ে গড়বড় থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেন।
ঢাকা,শনিবার ১০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















