কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসানাত আব্দুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী একে অপরের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি আপিল দায়ের করেছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) তারা এ আবেদন করেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
,শুক্রবার ০৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















