ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ১ শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজনকে স্থানীয় ভোটার হিসেবে পাওয়া যায়নি।এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা,শনিবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















