রাজধানীর উত্তর বাড্ডা পুরাতন থানা রোডে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার কারা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উত্তর বাড্ডা পুরাতন থানা রোডে ২০১ নাম্বার ভাড়া বাসার দোতালায় শয়ন কক্ষে খাটের উপর তার রক্তাক্ত মৃতদেহ পড়ে ছিল। নিহতের নাম নাজমুল হক নিয়াজ (৩৩), পিতা- মোঃ মাসুদ, মাতা-নুরুন্নাহার বেগম , সাং- জালির চর, পোস্ট-উত্তর জাঙ্গালিয়া , থানা- মেহেন্দিগঞ্জ , জেলা-বরিশাল ।
জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কিলো-৮২ ডিউটিরত অফিসার এসআই (নি:) মোঃ তারেক আজিজ সঙ্গীয় ফোর্স সহ সংবাদ পেয়ে
ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। তার গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। সিআইডির ক্রাইম সিন টিমকে সংবাদ দেওয়া হয়। ক্রাইসিন টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
বাড্ডা থানা কর্তৃপক্ষ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে মামলা গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















