বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন-ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে এসে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। দীর্ঘ সময় তিনি মায়ের শয্যার পাশে অবস্থান করেন।একজন সন্তান হিসেবে মায়ের প্রতি তার মমত্ববোধ সেখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন রাত ১০টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বোর্ডে ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অনলাইনে যুক্ত থাকেন এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত থাকেন। মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছে।

ডা. জাহিদ বলেন, এক মাসেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে কারণে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন।
তিনি বলেন, আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলার সুযোগ নেই। তার অবস্থা এখনো অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই কামনাই আমরা করছি।
তিনি বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এজন্য তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের পক্ষ থেকে বলেন, এই হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় ভিড় বা অতিউৎসাহী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী যে নিয়মিত তার জন্য দোয়া করছেন, সেজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।
ঢাকা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন-ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে এসে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। দীর্ঘ সময় তিনি মায়ের শয্যার পাশে অবস্থান করেন।একজন সন্তান হিসেবে মায়ের প্রতি তার মমত্ববোধ সেখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন রাত ১০টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বোর্ডে ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অনলাইনে যুক্ত থাকেন এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত থাকেন। মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছে।

ডা. জাহিদ বলেন, এক মাসেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে কারণে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন।
তিনি বলেন, আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলার সুযোগ নেই। তার অবস্থা এখনো অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই কামনাই আমরা করছি।
তিনি বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এজন্য তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের পক্ষ থেকে বলেন, এই হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় ভিড় বা অতিউৎসাহী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী যে নিয়মিত তার জন্য দোয়া করছেন, সেজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।
ঢাকা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO