চিংড়ি শুধু ব্যবসা নয়, মানুষের জীবন–জীবিকার সাথে জড়িত :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ব্যবসা ব্যক্তিগত লাভের জন্য নয়, দেশসেবার মনোভাব নিয়ে করতে হবে। তিনি বলেন, চিংড়ি খাত শুধু ব্যবসা নয়—লাখো মানুষের জীবন–জীবিকার সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ খাত, যা মনে রাখা জরুরি।

শনিবার খুলনার শ্রিম্প টাওয়ারে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) আয়োজিত দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভেনামি চিংড়ি প্রসঙ্গে মৎস্য উপদেষ্টা বলেন, গলদা ও বাগদার মতো দেশীয় জাতের সাথে কোনো আপস করা হবে না। সীমিত পরিসরে ও নিয়ন্ত্রিতভাবে ভেনামি চাষের সম্ভাবনা থাকলেও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। চিংড়ি বাংলাদেশের পরিচয়ের অংশ—ইলিশের পাশাপাশি চিংড়িও দেশের অন্যতম প্রধান পরিচয়।

উপদেষ্টা সতর্ক করে বলেন, চিংড়ি ঘরে সাজিয়ে রাখার কোনো জিনিস নয়—এটি খাদ্য। এতে ক্ষতিকর কিছু থাকলে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তিনি বলেন, জেলিপুশ চিংড়ি খাত ও আন্তর্জাতিক বাজারের জন্য মারাত্মক ক্ষতিকর। জেলিপুশ যেন কোনোভাবেই খোলা বাজারে ফিরে না আসে—সে বিষয়ে সরকার মনিটরিং আরও জোরদার করবে।

উপদেষ্টা আরও বলেন, বিদেশ থেকে পোনা আমদানির কারণে রোগঝুঁকি বাড়ছে, তাই দেশীয় হ্যাচারি সম্প্রসারণ জরুরি। ফিড আমদানির পরিবর্তে দেশেই ফিড উৎপাদনের ওপর গুরুত্বারোপ করতে হবে। অবৈধভাবে পোনা আমদানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিংড়ি খাদ্যপণ্য হওয়ায় মানুষের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

মতবিনিময় সভায় বিএফএফইএ’র ভাইস-প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। এছাড়া বক্তব্য দেন বিএফএফইএর প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান চৌধুরী এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ তারিকুল ইসলাম জহির। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএফইএ’র পরামর্শক সৈয়দ ইসতিয়াক।

পরে রাতে খুলনার বয়রায় মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় মৎস্য উপদেষ্টা বলেন, কোয়ালিটি ল্যাবরেটরির সততা ও নিরপেক্ষতার ওপরই সরকারের ভাবমূর্তি এবং দেশের রপ্তানি বাজার নির্ভর করে।

তিনি বলেন, ল্যাবরেটরির কাজে সামান্য ত্রুটিও দেশের রপ্তানি বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে—এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আর এ কারণে মাননিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।

মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
খুলনা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়ি শুধু ব্যবসা নয়, মানুষের জীবন–জীবিকার সাথে জড়িত :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ব্যবসা ব্যক্তিগত লাভের জন্য নয়, দেশসেবার মনোভাব নিয়ে করতে হবে। তিনি বলেন, চিংড়ি খাত শুধু ব্যবসা নয়—লাখো মানুষের জীবন–জীবিকার সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ খাত, যা মনে রাখা জরুরি।

শনিবার খুলনার শ্রিম্প টাওয়ারে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) আয়োজিত দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভেনামি চিংড়ি প্রসঙ্গে মৎস্য উপদেষ্টা বলেন, গলদা ও বাগদার মতো দেশীয় জাতের সাথে কোনো আপস করা হবে না। সীমিত পরিসরে ও নিয়ন্ত্রিতভাবে ভেনামি চাষের সম্ভাবনা থাকলেও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। চিংড়ি বাংলাদেশের পরিচয়ের অংশ—ইলিশের পাশাপাশি চিংড়িও দেশের অন্যতম প্রধান পরিচয়।

উপদেষ্টা সতর্ক করে বলেন, চিংড়ি ঘরে সাজিয়ে রাখার কোনো জিনিস নয়—এটি খাদ্য। এতে ক্ষতিকর কিছু থাকলে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তিনি বলেন, জেলিপুশ চিংড়ি খাত ও আন্তর্জাতিক বাজারের জন্য মারাত্মক ক্ষতিকর। জেলিপুশ যেন কোনোভাবেই খোলা বাজারে ফিরে না আসে—সে বিষয়ে সরকার মনিটরিং আরও জোরদার করবে।

উপদেষ্টা আরও বলেন, বিদেশ থেকে পোনা আমদানির কারণে রোগঝুঁকি বাড়ছে, তাই দেশীয় হ্যাচারি সম্প্রসারণ জরুরি। ফিড আমদানির পরিবর্তে দেশেই ফিড উৎপাদনের ওপর গুরুত্বারোপ করতে হবে। অবৈধভাবে পোনা আমদানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিংড়ি খাদ্যপণ্য হওয়ায় মানুষের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

মতবিনিময় সভায় বিএফএফইএ’র ভাইস-প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। এছাড়া বক্তব্য দেন বিএফএফইএর প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান চৌধুরী এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ তারিকুল ইসলাম জহির। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএফইএ’র পরামর্শক সৈয়দ ইসতিয়াক।

পরে রাতে খুলনার বয়রায় মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় মৎস্য উপদেষ্টা বলেন, কোয়ালিটি ল্যাবরেটরির সততা ও নিরপেক্ষতার ওপরই সরকারের ভাবমূর্তি এবং দেশের রপ্তানি বাজার নির্ভর করে।

তিনি বলেন, ল্যাবরেটরির কাজে সামান্য ত্রুটিও দেশের রপ্তানি বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে—এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আর এ কারণে মাননিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।

মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
খুলনা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO