ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলাকালে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, বিচারের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে। রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বার্তায় এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘ইনকিলাব মঞ্চ রাতভর শহীদ হাদি চত্বর, শাহবাগে অবস্থান করবে। আপনিও চলে আসুন।’এদিন জুমার নামাজের পর সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। হাদির ফেসবুক পেজে করা পোস্টে তারা রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।পরিস্থিতি খারাপ করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।
ঢাকা,শুক্রবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















