সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী থেকে তাকে ধরা হয় বলে জানানো হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেফতারের পর জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















