বিএনপির সঙ্গে চারটি আসনে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকী থাকা আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাশেমী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যারা নির্বাচন করবেন, তার মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা আছেন এবং যুগপৎ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ ১৬-১৭ বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অন্যতম। তাদের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে। সেটা মহাসচিব আপনাদের বলবেন।

তিনি আরও বলেন, যাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, তাদের আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

এবং সারা বাংলাদেশের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। আমরা আগামী দিনের নির্বাচনে সম্মিলিতভাবে সেই বৈতরনী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সঙ্গে সমঝোতা হয়েছে, সেটা পরবর্তীতে আপনারা জানবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমাদের আলাপ-আলোচনার সময় যেটা আপনারা জানতে পেরেছেন, আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভূক্ত করেছিলেন।কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা আগেই বলেছি। আর কওমী লাইনের, মাদ্রাসা থেকে যারা পড়েছেন, যাদের সর্বোচ্চ ডিগ্রি থাকবে, আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে বলেছি-আমাদের সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম-খতিব-মোয়াজ্জেনদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতা ও উৎসব ভাতার ব্যবস্থা করব। এটা একটা ট্রাস্ট আছে এই সংক্রান্ত, এটাকে আরও শক্তিশালী করে তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে। বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় ধর্ম শিক্ষক হিসেবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে।
জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আজকে আমরা আগামী নির্বাচনে যেহেতু দেশ স্বাভাবিক অবস্থায় নেই, নির্বাচন নিয়ে দুই শিবিরে দুই ভাগ হয়ে গেছে।

আমাদের কাছে জাতীয়তাবাদী দল বেশি আস্থাভাজন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ও খালেদা জিয়ার দল, তাদের হাতে দেশ…
যার কারণে আমরা বিশ্লেষণ করে, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচন তাদের সঙ্গে করব। আল্লাহ তায়ালা যেন আমাদের সামনের রাস্তাটাকে ভালো রাখেন, ইসলামী মূল্যবাদে বিশ্বাসী দল এই জন্য জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা বিএনপির ওacপর আস্থা রাখতে পারি। তাদের কাছে আমাদের আবেদন থাকবে, যদি তারা দেশ গঠনের সুযোগ পায়, সেভাবে দেশকে অগ্রসর করে নেওয়া, ঠিক সেভাবে ইসলামী অঙ্গনটাকে যেন গতিশীল করা হয়। আওয়ামী লীগ ১৫-১৬ বছরে ইসলামের যে অবস্থা ঘটিয়েছে, এখান থেকে যেন উত্তীর্ণ হতে পারি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাদের দলের সঙ্গে সমঝোতায় নির্বাচন করবেন। তাদের এই উদ্যোগ যেন সফল হয়। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে। একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যেখানে আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, সেখান থেকে বের হয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের পর আমাদের সঠিক পথে নিয়ে যাবে। এরমধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি-মহল এই ট্রানজিশন প্রসেসকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে। এই চক্রান্তের মাধ্যমে নিহত শহিদ হওয়া ওসমান হাদির মাগফিরাত কামনা করছি। এই ট্রানজিশন পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল প্রফেসরের ইউনূসের সরকার অন্তত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন।

নির্বাচনের প্রতিশ্রুতি রাখার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের কথা রেখেছেন-’২৬ এর ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য তাদের আরও কার্যকরী ভূমিকা রাখা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু পরিবেশে হয়, সেদিকে লক্ষ্য রাখবেন, সেটা আমরা আশা করি।

এ সময় তিনি জানান, সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সিলেট-৫ (মাওলানা উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-১ (মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী), বি-বাড়িয়া-২ (মাওলানা জুনায়েদ আল হাবিব) এবং নারায়ণগঞ্জ-৪ (মুফতী মনির হোসাইন কাসেমী) আসনগুলো ছেড়েছে বিএনপি। এসব আসনে তারা খেঁজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে চারটি আসনে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকী থাকা আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাশেমী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যারা নির্বাচন করবেন, তার মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা আছেন এবং যুগপৎ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ ১৬-১৭ বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অন্যতম। তাদের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে। সেটা মহাসচিব আপনাদের বলবেন।

তিনি আরও বলেন, যাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, তাদের আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

এবং সারা বাংলাদেশের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। আমরা আগামী দিনের নির্বাচনে সম্মিলিতভাবে সেই বৈতরনী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সঙ্গে সমঝোতা হয়েছে, সেটা পরবর্তীতে আপনারা জানবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমাদের আলাপ-আলোচনার সময় যেটা আপনারা জানতে পেরেছেন, আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভূক্ত করেছিলেন।কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা আগেই বলেছি। আর কওমী লাইনের, মাদ্রাসা থেকে যারা পড়েছেন, যাদের সর্বোচ্চ ডিগ্রি থাকবে, আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে বলেছি-আমাদের সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম-খতিব-মোয়াজ্জেনদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতা ও উৎসব ভাতার ব্যবস্থা করব। এটা একটা ট্রাস্ট আছে এই সংক্রান্ত, এটাকে আরও শক্তিশালী করে তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে। বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় ধর্ম শিক্ষক হিসেবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে।
জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আজকে আমরা আগামী নির্বাচনে যেহেতু দেশ স্বাভাবিক অবস্থায় নেই, নির্বাচন নিয়ে দুই শিবিরে দুই ভাগ হয়ে গেছে।

আমাদের কাছে জাতীয়তাবাদী দল বেশি আস্থাভাজন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ও খালেদা জিয়ার দল, তাদের হাতে দেশ…
যার কারণে আমরা বিশ্লেষণ করে, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচন তাদের সঙ্গে করব। আল্লাহ তায়ালা যেন আমাদের সামনের রাস্তাটাকে ভালো রাখেন, ইসলামী মূল্যবাদে বিশ্বাসী দল এই জন্য জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা বিএনপির ওacপর আস্থা রাখতে পারি। তাদের কাছে আমাদের আবেদন থাকবে, যদি তারা দেশ গঠনের সুযোগ পায়, সেভাবে দেশকে অগ্রসর করে নেওয়া, ঠিক সেভাবে ইসলামী অঙ্গনটাকে যেন গতিশীল করা হয়। আওয়ামী লীগ ১৫-১৬ বছরে ইসলামের যে অবস্থা ঘটিয়েছে, এখান থেকে যেন উত্তীর্ণ হতে পারি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাদের দলের সঙ্গে সমঝোতায় নির্বাচন করবেন। তাদের এই উদ্যোগ যেন সফল হয়। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে। একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যেখানে আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, সেখান থেকে বের হয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের পর আমাদের সঠিক পথে নিয়ে যাবে। এরমধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি-মহল এই ট্রানজিশন প্রসেসকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে। এই চক্রান্তের মাধ্যমে নিহত শহিদ হওয়া ওসমান হাদির মাগফিরাত কামনা করছি। এই ট্রানজিশন পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল প্রফেসরের ইউনূসের সরকার অন্তত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন।

নির্বাচনের প্রতিশ্রুতি রাখার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের কথা রেখেছেন-’২৬ এর ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য তাদের আরও কার্যকরী ভূমিকা রাখা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু পরিবেশে হয়, সেদিকে লক্ষ্য রাখবেন, সেটা আমরা আশা করি।

এ সময় তিনি জানান, সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সিলেট-৫ (মাওলানা উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-১ (মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী), বি-বাড়িয়া-২ (মাওলানা জুনায়েদ আল হাবিব) এবং নারায়ণগঞ্জ-৪ (মুফতী মনির হোসাইন কাসেমী) আসনগুলো ছেড়েছে বিএনপি। এসব আসনে তারা খেঁজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock