প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত

দেশে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক হামলার ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন গণমাধ্যমের শীর্ষ সম্পাদকরা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তারা বলেছেন, এই হামলা কোনো একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়; এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে সভাটির আয়োজন করে।
সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সভায় সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবীর বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। যখন অফিসে সবাই কাজ করছিল, তখন চারদিক থেকে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসকে বাধা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকতে পারে। সেটি অপছন্দ হলেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এই ধরনের সহিংসতা রোধ করা না গেলে শুধু সংবাদপত্র নয়, গোটা সমাজব্যবস্থা ও উন্নয়নের সম্ভাবনাও ধ্বংস হয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ।জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্বপরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।

এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে অংশ নেন।
ঢাকা,সোমবার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত

দেশে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক হামলার ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন গণমাধ্যমের শীর্ষ সম্পাদকরা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তারা বলেছেন, এই হামলা কোনো একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়; এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে সভাটির আয়োজন করে।
সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সভায় সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবীর বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। যখন অফিসে সবাই কাজ করছিল, তখন চারদিক থেকে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসকে বাধা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকতে পারে। সেটি অপছন্দ হলেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এই ধরনের সহিংসতা রোধ করা না গেলে শুধু সংবাদপত্র নয়, গোটা সমাজব্যবস্থা ও উন্নয়নের সম্ভাবনাও ধ্বংস হয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ।জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্বপরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।

এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে অংশ নেন।
ঢাকা,সোমবার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock