শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে টানা দুই সপ্তাহ থাকার পর আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহরকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়।
ঢাকা,শনিবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















