ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ময়নাতদন্তের জন্য পাশের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে লাল-সবুজে মোড়ানো কফিনে করে ফ্রিজিং ভ্যানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে নেওয়া হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহটি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ফিরিয়ে আনা হবে। পরে দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সেখান থেকে মরদেহ নেওয়া হবে।
ঢাকা,শনিবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















