১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯ টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে, জাতীয় পতাকা উত্তোলন, কবিতা আবৃত্বি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান,প্রীতি ফুটবল ম্যাচ,
,পুরুস্কার বিতরন,আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, অনুষ্ঠানের শুরুতে ই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজাহাঙ্গীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাইয়ুম মোল্লা, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুক্তাদিন ডাইং এর ব্যবস্থাপনা পরিচালক মুক্তাদিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও শেখের চর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এম এস আলম মোল্লা, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আমিনউদ্দিন বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, সহ অন্যান্য শিক্ষকগণ, অনুষ্ঠান টি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৌলভী মোঃ সোহরাফ হোসেন
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গলবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















