মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ।
ঢাকা,মঙ্গলবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















