রাজধানীর বিজয়নগর-ফকিরাপুলের মাঝামাঝি কালভার্ট রোড এলাকায় রিকশায় ছিলেন শরিফ ওসমান বিন হাদী। তার সঙ্গে ছিলেন আরও একজন। হঠাৎ মোটরসাইকেলযোগে দুইজন এসে শরিফ ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে অস্ত্রধারীদের গুলি করার বিষয়ে এমনই তথ্য দিয়েছে পুলিশ।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঢাকা,শুক্রবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















