বেগম খালেদা জিয়া চিকিৎসায় ‘রেসপন্স’ (সাড়া দিচ্ছেন) করছেন -ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় ‘রেসপন্স’ (সাড়া দিচ্ছেন) করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন।

তিনি আরও বলেন, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন সেটিই উনাকে দেওয়া হচ্ছে।

এ সময় গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি দেশের জনগণকে বার্তা দেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য যে সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, তিনি সেই চিকিৎসাই পাচ্ছেন। কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চায়, সেই কারণেই আমরা এসেছি। তবে মনে রাখতে হবে, তিনি একজন রোগী; তার কিছু নিজস্ব ইথিক্যাল রাইটস বা নৈতিক অধিকার রয়েছে। আমি ইচ্ছা করলেই চিকিৎসক হিসেবে সব কিছু প্রকাশ্যে বলে দিতে পারি না, মেডিকেল সায়েন্স তা অনুমতি দেয় না।তিনি আরও বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তাকে (খালেদা জিয়া) যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা আগের মতোই গ্রহণ করতে পারছেন। মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে গেলে, ‘শি ক্যান কন্টিনিউ অন মেনটেইন হার ট্রিটমেন্ট’ অর্থাৎ, তিনি তার চিকিৎসা অব্যাহত রাখতে বা স্থিতিশীলভাবে চালিয়ে যেতে পারছেন।
ঢাকা,বুধবার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া চিকিৎসায় ‘রেসপন্স’ (সাড়া দিচ্ছেন) করছেন -ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় ‘রেসপন্স’ (সাড়া দিচ্ছেন) করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন।

তিনি আরও বলেন, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন সেটিই উনাকে দেওয়া হচ্ছে।

এ সময় গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি দেশের জনগণকে বার্তা দেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য যে সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, তিনি সেই চিকিৎসাই পাচ্ছেন। কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চায়, সেই কারণেই আমরা এসেছি। তবে মনে রাখতে হবে, তিনি একজন রোগী; তার কিছু নিজস্ব ইথিক্যাল রাইটস বা নৈতিক অধিকার রয়েছে। আমি ইচ্ছা করলেই চিকিৎসক হিসেবে সব কিছু প্রকাশ্যে বলে দিতে পারি না, মেডিকেল সায়েন্স তা অনুমতি দেয় না।তিনি আরও বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তাকে (খালেদা জিয়া) যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা আগের মতোই গ্রহণ করতে পারছেন। মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে গেলে, ‘শি ক্যান কন্টিনিউ অন মেনটেইন হার ট্রিটমেন্ট’ অর্থাৎ, তিনি তার চিকিৎসা অব্যাহত রাখতে বা স্থিতিশীলভাবে চালিয়ে যেতে পারছেন।
ঢাকা,বুধবার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock