বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। এর মাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনমান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিএফডিসিতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গত কয়েক মাসে বিএফডিসিতে এডিটিং, কালার গ্রেডিং-সহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।

মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে সংশ্লিষ্ট সকলের কাজ করার সুযোগ থাকবে। বিদেশে থেকেও যদি কেউ কাজ করতে চান, তাহলে তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, পরবর্তী সময়ে যাঁরা দায়িত্বে আসবেন, তাঁরা কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম চলমান রাখবেন।

এখনো দর্শক ভালো কনটেন্ট (আধেয়) দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, দর্শকদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভালো মানের কনটেন্ট নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্র নির্মাণকে সহজ করাই বিএফডিসির মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএফডিসির আধুনিকায়নের কাজ চলমান। তিনি আশাপ্রকাশ করে বলেন, বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্ব জয় করবে। দেশের চলচ্চিত্রকে সেই পর্যায়ে নিয়ে যেতে বিএফডিসি আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএফডিসির পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা। পরে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্না স্পট উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
তথ্যপ্রযুক্তি ডেক্স,মঙ্গলবার ৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। এর মাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনমান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিএফডিসিতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গত কয়েক মাসে বিএফডিসিতে এডিটিং, কালার গ্রেডিং-সহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।

মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে সংশ্লিষ্ট সকলের কাজ করার সুযোগ থাকবে। বিদেশে থেকেও যদি কেউ কাজ করতে চান, তাহলে তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, পরবর্তী সময়ে যাঁরা দায়িত্বে আসবেন, তাঁরা কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম চলমান রাখবেন।

এখনো দর্শক ভালো কনটেন্ট (আধেয়) দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, দর্শকদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভালো মানের কনটেন্ট নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্র নির্মাণকে সহজ করাই বিএফডিসির মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএফডিসির আধুনিকায়নের কাজ চলমান। তিনি আশাপ্রকাশ করে বলেন, বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্ব জয় করবে। দেশের চলচ্চিত্রকে সেই পর্যায়ে নিয়ে যেতে বিএফডিসি আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএফডিসির পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা। পরে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্না স্পট উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
তথ্যপ্রযুক্তি ডেক্স,মঙ্গলবার ৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO