পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার।সোমবার (০৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা,সোমবার ০৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















