পাঁচ কলেজের আন্দোলনরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন

ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ পাঁচ কলেজের আন্দোলনরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন। ফলে ওই মোড় দিয়ে যান চলাচল এখন স্বাভাবিক।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তারা মোড়ে অবস্থান নিয়ে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ৩০ মিনিট কর্মসূচি পালনের পর তারা মোড় থেকে সরে যান।ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উচ্চ-মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে।জানা যায়, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন৷ এ সময় তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ কর্মসূচি শুরু করেন।

কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিন জানান, দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠকে যাচ্ছেন আন্দোলনরত পাঁচ কলেজের ১০ শিক্ষার্থী।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা,রোববার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ কলেজের আন্দোলনরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন

ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ পাঁচ কলেজের আন্দোলনরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন। ফলে ওই মোড় দিয়ে যান চলাচল এখন স্বাভাবিক।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তারা মোড়ে অবস্থান নিয়ে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ৩০ মিনিট কর্মসূচি পালনের পর তারা মোড় থেকে সরে যান।ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উচ্চ-মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে।জানা যায়, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন৷ এ সময় তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ কর্মসূচি শুরু করেন।

কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিন জানান, দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠকে যাচ্ছেন আন্দোলনরত পাঁচ কলেজের ১০ শিক্ষার্থী।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা,রোববার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock