পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এতে বলা হয়, আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির জন্য আইপি খুলে দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি অনুমোদন হবে। সকাল ১০টায় সার্ভার খুলে দেওয়া হবে। ৫০টি আবেদন পূর্ণ হলে সার্ভার বন্ধ হয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন পাবেন। তবে যেসব আবেদনকারী ১ আগস্ট আমদানির জন্য আবেদন করেছিলেন, তারাই অনুমোদন পাবেন। একজন আমদানিকারক শুধু একবারই অনুমোদন পাবেন।
ঢাকা,শনিবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















