বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে দলটি হাসপাতালে পৌঁছায় এবং পৌঁছানোর পরই চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বেলে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসক দলটি প্রথমেই সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তারা স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেন।
ঢাকা,বুধবার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















