বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি নতুন দল বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবে। বিকেলে চীন থেকে আরেকটি মেডিকেল টিম ঢাকায় আসবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার বিদেশি চিকিৎসকদের আরেকটি দল ঢাকায় আসে এবং পৌঁছানোর পরপরই এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ০২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















