বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেছেন।বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ড. রেজা কিবরিয়া একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। ফ্যাসিবাদী রাজনীতিতে তিনি ভূমিকা রেখেছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের নিয়ে আগামী ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে চাই। আমাদের ৩১ দফার মূল বক্তব্যও তাই। রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, যারা জাতীয় অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের-প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগদান দিয়ে খুবই গর্বিত। এই দলটার ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। একবার শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা রক্ষা করলেন। আরেকবার জেনারেল এরশাদের কাছ থেকে খালেদা জিয়া গণতন্ত্রকে রক্ষা করেছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। একটা দল দুইবার বহুতান্ত্রিক গণতন্ত্রকে রক্ষা করেছে, আমি ইতিহাসে এ রকম উদাহরণ আর কোনো দেশে দেখি না। এসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ।উনার সাহস ও সততা নিয়ে এত বছর পরও গ্রামের লোক তাকে নিয়ে কথা বলেন, এ রকম লোক বাংলাদেশে আর জন্মায়নি।
তিনি আরও বলেন, আমরা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহায্য করবো নতুন বাংলাদেশ নির্মাণের জন্য।এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান এবং বলেন, আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি নিজের যোগ্যতা বলে আইএমএফের অত্যন্ত উচ্চপদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে ২০১৮ সালে গণফোরাম থেকে আমাদের যুক্তফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত ড. রেজা কিবরিয়া আজকে আমাদের দলে যোগ দিয়েছেন।

বিএনপির মহাসচিব আরও বলেন, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার। দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। আমি ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস ইতোমধ্যেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবেন এবং তারা একটা সংসদ গঠন করবেন। এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী ড. রেজা কিবরিয়ার এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে।
ঢাকা,সোমবার ০১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেছেন।বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ড. রেজা কিবরিয়া একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। ফ্যাসিবাদী রাজনীতিতে তিনি ভূমিকা রেখেছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের নিয়ে আগামী ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে চাই। আমাদের ৩১ দফার মূল বক্তব্যও তাই। রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, যারা জাতীয় অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের-প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগদান দিয়ে খুবই গর্বিত। এই দলটার ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। একবার শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা রক্ষা করলেন। আরেকবার জেনারেল এরশাদের কাছ থেকে খালেদা জিয়া গণতন্ত্রকে রক্ষা করেছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। একটা দল দুইবার বহুতান্ত্রিক গণতন্ত্রকে রক্ষা করেছে, আমি ইতিহাসে এ রকম উদাহরণ আর কোনো দেশে দেখি না। এসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ।উনার সাহস ও সততা নিয়ে এত বছর পরও গ্রামের লোক তাকে নিয়ে কথা বলেন, এ রকম লোক বাংলাদেশে আর জন্মায়নি।
তিনি আরও বলেন, আমরা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহায্য করবো নতুন বাংলাদেশ নির্মাণের জন্য।এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান এবং বলেন, আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি নিজের যোগ্যতা বলে আইএমএফের অত্যন্ত উচ্চপদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে ২০১৮ সালে গণফোরাম থেকে আমাদের যুক্তফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত ড. রেজা কিবরিয়া আজকে আমাদের দলে যোগ দিয়েছেন।

বিএনপির মহাসচিব আরও বলেন, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার। দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। আমি ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস ইতোমধ্যেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবেন এবং তারা একটা সংসদ গঠন করবেন। এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী ড. রেজা কিবরিয়ার এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে।
ঢাকা,সোমবার ০১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO