সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ১৬৬ জন কর্মকর্তাকে ১৬৬ উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন ইউএনও পাওয়া ১৬৬ উপজেলার মধ্যে ঢাকার ও চট্টগ্রাম বিভাগের ২৯টি করে উপজেলা, রংপুরের ২৪টি, খুলনা বিভাগের ২১টি, বরিশালের ২১টি, ময়মনসিংহের ১৫টি, সিলেটের ১৪টি ও রাজশাহী বিভাগের ১৩টি উপজেলা রয়েছে।বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ১৬৬টি কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা করা হলো পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ এর সেকশন ১৪৪ এর ক্ষমতা দেয়া হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা,বুধবার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















