বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের থেকে একটু ভালো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
ঢাকা,মঙ্গলবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















