তাসাওফপন্থী, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৩ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।
‘তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক’, যোগ করেন তিনি।
ঢাকা,রোববার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















