নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ সব কথা বলেন।
একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন যে দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি- এ প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। আর তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, সেটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক। কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে, তা আমার জানা নেই। আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো শঙ্কা নেই। আজকে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে।

ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা, আমার জানা নেই। তবে, আমাদের দেশে নেই।তিনি বলেন, কেউ কেউ বলেছে যে ১০ সেকেন্ড আগে অগ্রিম সতর্ক সংকেত দেওয়া যায়। এটা বিশ্বের কোনো কোনো দেশে আছে বলে শুনেছি। আমাদেরও ওই রকম একটা অ্যাপ খোলা যায় কিনা সেটা ভাবা যেতে পারে। শুনেছি, একটি ভূমিকম্প হয়ে যাওয়ার পরে আবার ছোট ছোট হতে পারে- এটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন।

বাড়িঘর তৈরি করার সময় বিল্ডিং কোট মেনে চলতে হবে। এটা না মেনে চললে এমন আশঙ্কা সৃষ্টি হতেই পারে। জলাশয় ভরাট করা যাবে না, এটাতেও ঝুঁকি তৈরি করে। যেমন আমাদের মাঠ নেই, এগুলো ভবিষ্যতে ভাবতে হবে।

ফায়ার সার্ভিস এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত জানতে চাইলে উপদেষ্টা বলেন, কত বড় দুর্যোগ হতে পারে, সেটার ওপর নির্ভর করবে। ছোট যেসব দুর্ঘটনা ঘটছে, সেগুলো তো মোকাবিলা করার জন্য প্রস্তুত। বড় ধরনের কিছু ঘটে গেলে, সেটা তো বলা যাচ্ছে না।

ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান সোহেলকে আটক করা প্রসঙ্গে তিনি বলেন, ওই সাংবাদিক যে কাজটা করেছেন, সেটা সাংবাদিক হিসেবে করেননি, উনি সাংবাদিকতার প্রশ্নে ওখানে যাননি।

গত ১৫ বছরে যে ধরনের সব অস্ত্র ব্যবহার হয়েছে এর মধ্যে সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দুটি অস্ত্রের তথ্য পাওয়া যায়নি- এ বিষয়ে তিনি বলেন, বৈধভাবে নিলে তার রেকর্ড অবশ্যই আছে। আর যদি অবৈধভাবে ব্যবহার করে থাকে, তাহলে সেই রেকর্ড থাকার কথা না।
ঢাকা,রোববার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ সব কথা বলেন।
একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন যে দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি- এ প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। আর তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, সেটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক। কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে, তা আমার জানা নেই। আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো শঙ্কা নেই। আজকে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে।

ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা, আমার জানা নেই। তবে, আমাদের দেশে নেই।তিনি বলেন, কেউ কেউ বলেছে যে ১০ সেকেন্ড আগে অগ্রিম সতর্ক সংকেত দেওয়া যায়। এটা বিশ্বের কোনো কোনো দেশে আছে বলে শুনেছি। আমাদেরও ওই রকম একটা অ্যাপ খোলা যায় কিনা সেটা ভাবা যেতে পারে। শুনেছি, একটি ভূমিকম্প হয়ে যাওয়ার পরে আবার ছোট ছোট হতে পারে- এটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন।

বাড়িঘর তৈরি করার সময় বিল্ডিং কোট মেনে চলতে হবে। এটা না মেনে চললে এমন আশঙ্কা সৃষ্টি হতেই পারে। জলাশয় ভরাট করা যাবে না, এটাতেও ঝুঁকি তৈরি করে। যেমন আমাদের মাঠ নেই, এগুলো ভবিষ্যতে ভাবতে হবে।

ফায়ার সার্ভিস এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত জানতে চাইলে উপদেষ্টা বলেন, কত বড় দুর্যোগ হতে পারে, সেটার ওপর নির্ভর করবে। ছোট যেসব দুর্ঘটনা ঘটছে, সেগুলো তো মোকাবিলা করার জন্য প্রস্তুত। বড় ধরনের কিছু ঘটে গেলে, সেটা তো বলা যাচ্ছে না।

ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান সোহেলকে আটক করা প্রসঙ্গে তিনি বলেন, ওই সাংবাদিক যে কাজটা করেছেন, সেটা সাংবাদিক হিসেবে করেননি, উনি সাংবাদিকতার প্রশ্নে ওখানে যাননি।

গত ১৫ বছরে যে ধরনের সব অস্ত্র ব্যবহার হয়েছে এর মধ্যে সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দুটি অস্ত্রের তথ্য পাওয়া যায়নি- এ বিষয়ে তিনি বলেন, বৈধভাবে নিলে তার রেকর্ড অবশ্যই আছে। আর যদি অবৈধভাবে ব্যবহার করে থাকে, তাহলে সেই রেকর্ড থাকার কথা না।
ঢাকা,রোববার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock