রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসা থেকে মামুন শিকদার (৩৯) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) মাদক কারবারিদের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর দুই তলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাসাটির মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার থুঁতনির নিচে একটি ছিদ্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলের আশেপাশের মানুষজনের কাছে জানা গেছে, যেই বাসা থেকে লাশটি উদ্ধার হয়েছে সেটি নিহতের বাসা নয়। মাদক কারবারিদের কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।
তিনি জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার। বাড়ি পটুয়াখালীর দুমকির আগলী গ্রামে।
ঢাকা,বুধবার ১২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















