রাজধানীর ধানমন্ডিতে ১১/এ সড়কে প্রসিকিউশনের কার্যালয়ের সামনেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, সন্ধ্যায় ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। কারা ককটেল মেরেছে তা শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা,সোমবার ১১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















