হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল-রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে রাউজানের নোয়াপাড়া চৌধুরীহাটসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক, একটি এলজি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো.রাসেল জানান, মদুনাঘাট ব্রিজের কাছে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল-রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৭ অক্টোবর বিকেলে ব্যবসায়ী হাকিম নিজের গাড়িতে করে শহরে ফিরছিলেন। মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী থানা যৌথভাবে তদন্ত শুরু করে।
চট্টগ্রাম,সোমবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















