ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খালের মাঠে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ঝিনাইদহ,শনিবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















