বুয়েটে অনুষ্ঠিত হলো ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট’ বিষয়ক ওয়ার্কশপ

রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের যৌথ উদ্যোগে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট’ বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভবনের রাইজ সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি বিকাশে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (বুদ্ধিবৃত্তিক সম্পদের) সুরক্ষা ও বাণিজ্যিকীকরণ সম্পর্কে শিক্ষার্থী, গবেষক ও শিল্পখাতের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী করা।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ন্যানোম্যাটেরিয়াল অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এ. এস. এম. এ. হাসিব; জিপিএইচ ইস্পাত লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং ডিফেন্স অ্যান্ড লার্জ কর্পোরেটের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইসর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন (অবঃ)। এছাড়া বুয়েট এর পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।

দিনব্যাপী ওয়ার্কশপটি তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনের বিষয় ছিল ‘ম্যানেজিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি: দ্য রোল অফ দ্য স্টেট অ্যান্ড অর্গানাইজেশন ইন ইনোভেশন’। এ সেশনে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি) পরিচালক প্রফেসর ড. মহিদুস সামাদ খান বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবস্থাপনায় রাষ্ট্র ও প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের উদ্ভাবন ও গবেষণাকে টেকসই করতে হলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) রাইটসকে নীতিগতভাবে শক্তিশালী করা প্রয়োজন।

দ্বিতীয় সেশনে ‘প্র্যাকটিক্যাল ইনসাইট অন আইপি ইনফ্রিঞ্জমেন্ট অ্যান্ড প্রোটেকশন ইন বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট। তিনি আদালতের বিভিন্ন কেস স্টাডি ও বাস্তব উদাহরণ তুলে ধরে ব্যাখ্যা করেন, কীভাবে আইনি সুরক্ষা ও সচেতনতার অভাবে অনেক উদ্ভাবক তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ হারাচ্ছেন এবং এই ক্ষেত্রে আইনজীবী, গবেষক ও শিল্পখাতের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ সেশনের বিষয় ছিল ‘স্ট্রেনদেনিং দ্য আইপি পলিসি অ্যান্ড কমার্শিয়ালাইজেশন ইকোসিস্টেম ইন বাংলাদেশ: দ্য রোল অফ পেটেন্টস ইন ড্রাইভিং ইনোভেশন’। এতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগের ডেপুটি ডিরেক্টর মির্জা গোলাম সারোয়ার বাংলাদেশের আইপি কাঠামোকে শক্তিশালী করার উপায়, পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমে উদ্ভাবনের অর্থনৈতিক মূল্য সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ. এস. এম. এ. হাসিব বলেন, “উদ্ভাবন ও গবেষণার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন তার বুদ্ধিবৃত্তিক স্বত্ব সঠিকভাবে সংরক্ষিত হয়। একাডেমিয়া ও শিল্পের পারস্পরিক সহযোগিতা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুয়েট সবসময় এমন উদ্যোগকে স্বাগত জানায়, যা দেশের প্রযুক্তি-নির্ভর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।”

জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের পরিধি আরও বিস্তৃত করতে শিল্পখাতকে একাডেমিয়ার সঙ্গে যুক্ত করা জরুরি। এই ওয়ার্কশপ তরুণ গবেষকদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির গুরুত্ব ও বাস্তব প্রয়োগ সম্পর্কে সচেতন করবে, যা ভবিষ্যতে দেশের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

আয়োজকরা জানান, ভবিষ্যতে বুয়েট ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে গবেষণা, ইনোভেশন ও প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত আরও কার্যক্রম হাতে নেবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার সুযোগ পাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট নিয়ে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে নতুন আলোচনা ও সহযোগিতার পথ উন্মোচিত হলো, যা দেশের উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটে অনুষ্ঠিত হলো ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট’ বিষয়ক ওয়ার্কশপ

রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের যৌথ উদ্যোগে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট’ বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভবনের রাইজ সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি বিকাশে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (বুদ্ধিবৃত্তিক সম্পদের) সুরক্ষা ও বাণিজ্যিকীকরণ সম্পর্কে শিক্ষার্থী, গবেষক ও শিল্পখাতের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী করা।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ন্যানোম্যাটেরিয়াল অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এ. এস. এম. এ. হাসিব; জিপিএইচ ইস্পাত লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং ডিফেন্স অ্যান্ড লার্জ কর্পোরেটের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইসর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন (অবঃ)। এছাড়া বুয়েট এর পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।

দিনব্যাপী ওয়ার্কশপটি তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনের বিষয় ছিল ‘ম্যানেজিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি: দ্য রোল অফ দ্য স্টেট অ্যান্ড অর্গানাইজেশন ইন ইনোভেশন’। এ সেশনে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি) পরিচালক প্রফেসর ড. মহিদুস সামাদ খান বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবস্থাপনায় রাষ্ট্র ও প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের উদ্ভাবন ও গবেষণাকে টেকসই করতে হলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) রাইটসকে নীতিগতভাবে শক্তিশালী করা প্রয়োজন।

দ্বিতীয় সেশনে ‘প্র্যাকটিক্যাল ইনসাইট অন আইপি ইনফ্রিঞ্জমেন্ট অ্যান্ড প্রোটেকশন ইন বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট। তিনি আদালতের বিভিন্ন কেস স্টাডি ও বাস্তব উদাহরণ তুলে ধরে ব্যাখ্যা করেন, কীভাবে আইনি সুরক্ষা ও সচেতনতার অভাবে অনেক উদ্ভাবক তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ হারাচ্ছেন এবং এই ক্ষেত্রে আইনজীবী, গবেষক ও শিল্পখাতের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ সেশনের বিষয় ছিল ‘স্ট্রেনদেনিং দ্য আইপি পলিসি অ্যান্ড কমার্শিয়ালাইজেশন ইকোসিস্টেম ইন বাংলাদেশ: দ্য রোল অফ পেটেন্টস ইন ড্রাইভিং ইনোভেশন’। এতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগের ডেপুটি ডিরেক্টর মির্জা গোলাম সারোয়ার বাংলাদেশের আইপি কাঠামোকে শক্তিশালী করার উপায়, পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমে উদ্ভাবনের অর্থনৈতিক মূল্য সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ. এস. এম. এ. হাসিব বলেন, “উদ্ভাবন ও গবেষণার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন তার বুদ্ধিবৃত্তিক স্বত্ব সঠিকভাবে সংরক্ষিত হয়। একাডেমিয়া ও শিল্পের পারস্পরিক সহযোগিতা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুয়েট সবসময় এমন উদ্যোগকে স্বাগত জানায়, যা দেশের প্রযুক্তি-নির্ভর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।”

জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের পরিধি আরও বিস্তৃত করতে শিল্পখাতকে একাডেমিয়ার সঙ্গে যুক্ত করা জরুরি। এই ওয়ার্কশপ তরুণ গবেষকদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির গুরুত্ব ও বাস্তব প্রয়োগ সম্পর্কে সচেতন করবে, যা ভবিষ্যতে দেশের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

আয়োজকরা জানান, ভবিষ্যতে বুয়েট ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে গবেষণা, ইনোভেশন ও প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত আরও কার্যক্রম হাতে নেবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার সুযোগ পাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট নিয়ে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে নতুন আলোচনা ও সহযোগিতার পথ উন্মোচিত হলো, যা দেশের উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock