ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ : সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো বলেন; বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর যুগে ভূমি ব্যবস্থাপনা খাতেও এসেছে ডিজিটাল রূপান্তর। বাংলাদেশের ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের জন্য সহজলভ্য করতে সরকার “Establishment of Digital Land Management System (EDLMS) project” গ্রহণ করেছে। প্রকল্পটি ভূমি প্রশাসনকে করেছে স্মার্ট, ডিজিটাল ও নাগরিকবান্ধব। ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো EDLMS। এর মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবায় গতি আনা। এই প্রকল্প জনসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আজ (সোমবার) রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে “Establishment of Digital Land Management System (EDLMS)” প্রকল্পের সফ্‌টওয়ার সংক্রান্ত কর্মশালায় সিনিয়র সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; বর্তমান বিশ্বে জনসেবার কার্যক্রমকে দক্ষ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার জন্য তথ্যপ্রযুক্তির ভূমিকা অপরিসীম। এটি ভূমি প্রশাসনকে করেছে স্মার্ট, ডিজিটাল ও নাগরিকবান্ধব। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ প্রশাসনের দক্ষতা বাড়িয়েছে এবং জনসেবাকে করেছে আরও কার্যকর ও স্বচ্ছ। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটাল ভূমি জরিপ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনগণকে দ্রুত ও নির্ভুল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে ভূমির সঠিক সীমা, মালিকানা, ব্যবহার ও পরিমাপ নির্ধারণের প্রক্রিয়া। আগে এই জরিপ সম্পূর্ণ হতো হাতে লেখা মানচিত্র, কাগজে তৈরি খতিয়ান ও রেকর্ডের মাধ্যমে, যা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ত্রুটিপূর্ণ ছিল। কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে এখন এই কাজ সম্পন্ন হচ্ছে দ্রুত, নির্ভুল এবং আধুনিক পদ্ধতিতে।

তিনি বলেন; বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তির এই অগ্রগতির ফলে দেশের ভূমি ব্যবস্থাপনায় এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। অতীতের কাগজ-কলম নির্ভর ভূমি জরিপ এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে, যেখানে সফটওয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে সফটওয়্যারের ব্যবহারবান্ধবতা ও নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক সুপারিশও প্রণয়ন করা হয়েছে। এটি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার একটি যুগান্তকারী উদ্যোগ। এরই মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় যে পরিবর্তন এসেছে, তা আধুনিক বাংলাদেশ বাস্তবায়নের পথে একটি দৃঢ় পদক্ষেপ।

সিনিয়র সচিব আরো বলেন;ডিজিটাল ভূমি জরিপের সবচেয়ে বড় সুফল হলো ভূমির সঠিক পরিমাপ ও রেকর্ড সংরক্ষণ। আগে প্রচলিত পদ্ধতিতে জরিপে মানবিক ভুল, অনিয়ম ও জালিয়াতির সুযোগ থাকত। এখন স্যাটেলাইট ও জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) ব্যবহারের ফলে ভূমির আয়তন ও সীমানা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে ভূমির মালিকানা সংক্রান্ত বিরোধ হ্রাস পাচ্ছে। যেহেতু রেকর্ড অনলাইনে সংরক্ষিত এবং যাচাইযোগ্য, তাই একাধিক মালিকানা দাবি বা নকল কাগজপত্র তৈরি করা কঠিন হয়ে পড়েছে। নাগরিকগণের সেবা সহজ ও দ্রুত হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। সব তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকায় দুর্নীতির সুযোগ কমে গেছে এবং কর্মকর্তাদের কাজের ওপর নজরদারি সহজ হয়েছে। রাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে ডিজিটাল ভূমি জরিপ। সঠিক ভূমি ডেটা থাকায় অবকাঠামো, কৃষি, বন, শিল্প ইত্যাদি খাতে সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হচ্ছে। ডিজিটাল ভূমি জরিপ বাংলাদেশের ভূমি প্রশাসনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ভূমি ব্যবস্থাপনার ভিত্তি গড়ে তুলেছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ড. মাহমুদ হাসান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ; এ্যলামস এর ল্যান্ড পলিসি স্পেশালিস্ট,মোঃ হান্নান মিয়া ও মোঃ হামিদুর রহমান;ইআরডি’র প্রতিনিধি,বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো: সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোরিয়ান জিওমেক্সসফট-এর সিইও ড. জেয়ইয়ং ইউ(Dr. Jaeyong Yoo)।

প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন ডেপুটি প্রোজেক্ট ডাইরেক্টর (উপসচিব) মোহাম্মদ মাসুদুর রহমান।

ঢাকা,মঙ্গলবার ০৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ : সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো বলেন; বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর যুগে ভূমি ব্যবস্থাপনা খাতেও এসেছে ডিজিটাল রূপান্তর। বাংলাদেশের ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের জন্য সহজলভ্য করতে সরকার “Establishment of Digital Land Management System (EDLMS) project” গ্রহণ করেছে। প্রকল্পটি ভূমি প্রশাসনকে করেছে স্মার্ট, ডিজিটাল ও নাগরিকবান্ধব। ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো EDLMS। এর মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবায় গতি আনা। এই প্রকল্প জনসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আজ (সোমবার) রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে “Establishment of Digital Land Management System (EDLMS)” প্রকল্পের সফ্‌টওয়ার সংক্রান্ত কর্মশালায় সিনিয়র সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; বর্তমান বিশ্বে জনসেবার কার্যক্রমকে দক্ষ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার জন্য তথ্যপ্রযুক্তির ভূমিকা অপরিসীম। এটি ভূমি প্রশাসনকে করেছে স্মার্ট, ডিজিটাল ও নাগরিকবান্ধব। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ প্রশাসনের দক্ষতা বাড়িয়েছে এবং জনসেবাকে করেছে আরও কার্যকর ও স্বচ্ছ। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটাল ভূমি জরিপ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনগণকে দ্রুত ও নির্ভুল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে ভূমির সঠিক সীমা, মালিকানা, ব্যবহার ও পরিমাপ নির্ধারণের প্রক্রিয়া। আগে এই জরিপ সম্পূর্ণ হতো হাতে লেখা মানচিত্র, কাগজে তৈরি খতিয়ান ও রেকর্ডের মাধ্যমে, যা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ত্রুটিপূর্ণ ছিল। কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে এখন এই কাজ সম্পন্ন হচ্ছে দ্রুত, নির্ভুল এবং আধুনিক পদ্ধতিতে।

তিনি বলেন; বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তির এই অগ্রগতির ফলে দেশের ভূমি ব্যবস্থাপনায় এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। অতীতের কাগজ-কলম নির্ভর ভূমি জরিপ এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে, যেখানে সফটওয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে সফটওয়্যারের ব্যবহারবান্ধবতা ও নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক সুপারিশও প্রণয়ন করা হয়েছে। এটি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার একটি যুগান্তকারী উদ্যোগ। এরই মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় যে পরিবর্তন এসেছে, তা আধুনিক বাংলাদেশ বাস্তবায়নের পথে একটি দৃঢ় পদক্ষেপ।

সিনিয়র সচিব আরো বলেন;ডিজিটাল ভূমি জরিপের সবচেয়ে বড় সুফল হলো ভূমির সঠিক পরিমাপ ও রেকর্ড সংরক্ষণ। আগে প্রচলিত পদ্ধতিতে জরিপে মানবিক ভুল, অনিয়ম ও জালিয়াতির সুযোগ থাকত। এখন স্যাটেলাইট ও জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) ব্যবহারের ফলে ভূমির আয়তন ও সীমানা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে ভূমির মালিকানা সংক্রান্ত বিরোধ হ্রাস পাচ্ছে। যেহেতু রেকর্ড অনলাইনে সংরক্ষিত এবং যাচাইযোগ্য, তাই একাধিক মালিকানা দাবি বা নকল কাগজপত্র তৈরি করা কঠিন হয়ে পড়েছে। নাগরিকগণের সেবা সহজ ও দ্রুত হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। সব তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকায় দুর্নীতির সুযোগ কমে গেছে এবং কর্মকর্তাদের কাজের ওপর নজরদারি সহজ হয়েছে। রাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে ডিজিটাল ভূমি জরিপ। সঠিক ভূমি ডেটা থাকায় অবকাঠামো, কৃষি, বন, শিল্প ইত্যাদি খাতে সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হচ্ছে। ডিজিটাল ভূমি জরিপ বাংলাদেশের ভূমি প্রশাসনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ভূমি ব্যবস্থাপনার ভিত্তি গড়ে তুলেছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ড. মাহমুদ হাসান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ; এ্যলামস এর ল্যান্ড পলিসি স্পেশালিস্ট,মোঃ হান্নান মিয়া ও মোঃ হামিদুর রহমান;ইআরডি’র প্রতিনিধি,বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো: সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোরিয়ান জিওমেক্সসফট-এর সিইও ড. জেয়ইয়ং ইউ(Dr. Jaeyong Yoo)।

প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন ডেপুটি প্রোজেক্ট ডাইরেক্টর (উপসচিব) মোহাম্মদ মাসুদুর রহমান।

ঢাকা,মঙ্গলবার ০৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO