গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ দল। গরুগুলো একটি পিকআপভ্যানে তোলার সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। পালাতে গিয়ে তিনজন প্রথমে পাশের একটি জঙ্গলে ও পরে একটি পুকুরে লাফ দেয়। সেখানেই স্থানীয়রা তাদের ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ জনের সংঘবদ্ধ ওই চক্রটি পিকআপভ্যান নিয়ে গরু চুরি করতে এসেছিল। ধাওয়া খেয়ে বাকি সদস্যরা পিকআপসহ পালিয়ে যায়। নিহতদের সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সক্রিয় গরুচোর চক্রের সদস্য বলে ধারণা করছেন স্থানীয়রা।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহগুলো থানায় রাখা হয়েছে। এখনও কারো পরিচয় শনাক্ত করা যায়নি।
গাইবান্ধা,রোববার ০২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ দল। গরুগুলো একটি পিকআপভ্যানে তোলার সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। পালাতে গিয়ে তিনজন প্রথমে পাশের একটি জঙ্গলে ও পরে একটি পুকুরে লাফ দেয়। সেখানেই স্থানীয়রা তাদের ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ জনের সংঘবদ্ধ ওই চক্রটি পিকআপভ্যান নিয়ে গরু চুরি করতে এসেছিল। ধাওয়া খেয়ে বাকি সদস্যরা পিকআপসহ পালিয়ে যায়। নিহতদের সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সক্রিয় গরুচোর চক্রের সদস্য বলে ধারণা করছেন স্থানীয়রা।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহগুলো থানায় রাখা হয়েছে। এখনও কারো পরিচয় শনাক্ত করা যায়নি।
গাইবান্ধা,রোববার ০২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO